POPULAR BD NEWS
Popular BD News Logo

দুই দিনের বৃষ্টিতে হাজীগঞ্জে জলাবদ্ধতা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৪ | সময়: ৪:১৪ অপরাহ্ণ

দুই দিনের বৃষ্টিতে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্লাবিত এলাকাগুলোতে নতুন করে পানি উঠেছে। ছোট খাট রাস্তা ডুবে গেছে। জলাবদ্ধতার কারণে পানি আটকে জনজীবনে স্বাভাবিক কাজ কর্ম ব্যাহত হচ্ছে।

হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকায় কুমিল্লা – চাঁদপুর সড়কের উপর পানি উঠেছে। ছোট ছোট রাস্তায় পানি।

এদিকে হাজীগঞ্জ পশ্চিম বাজারসহ মকিমাবাদ গ্রাম জলাবদ্ধতায় নিমজ্জিত। পানি বন্দি হয়ে গেছে এলাকাবাসী।

পশ্চিম বাজার এলাকার আল কাউছার স্কুলে মাঠে পানি। মসজিদেও পানি ডুকে গেছে।

শিক্ষক আবুল হাছনাত পাটোয়ারী জানান, দুই দিনের বৃষ্টিতে স্কুলে মাঠে পানি জমে গেছে। দুই একটা ক্লাসরুমেও পানি ডুকেছে। পাশে থাকা সমজিদেও পানি ডুকেছে।

পৌর প্রসাশক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল জানান, দুই দিন পচুর বৃষ্টি হয়েছে তাই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে। আমারা দ্রুত পানি নিস্কাশনের ব্যবস্থা নিচ্ছি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন