POPULAR BD NEWS
Popular BD News Logo

বাংলাদেশের আগামীর গর্ব হামজা : ফিফা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ২, ২০২৪ | সময়: ৬:৩১ অপরাহ্ণ

ইংল্যান্ডের ক্লাব ফুটবলে পরিচিত নাম হামজা চৌধুরী। খেলছেন প্রিমিয়ার লিগের ক্লাব লিস্টার সিটির হয়ে। ক্লাবটির অধিনায়কও ছিলেন। হামজার জন্ম ইংল্যান্ডে হলেও, বাংলাদেশে তার নাড়ি। হামজার মা বাংলাদেশি। মায়ের বাড়ি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়। হামজাকে তাই বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে দেখার আকাঙ্খা ফুটবলভক্তদের। তারও ইচ্ছে, লাল-সবুজের জার্সিতে খেলার।

যেহেতু এখনও ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হয়নি হামজার, তিনি চাইলে বাংলাদেশ জাতীয় দলকে বেছে নিতে পারবেন। সেক্ষেত্রে ইংলিশ ফুটবলের কোনো বাধা নেই। বাধা না থাকলেও এতদিন অবশ্য কোনো এনওসি (অনাপত্তিপত্র) দেয়নি ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। ২৬ বছর বয়সী হামজা অবশেষে এনওসি পেলেন। এখন অপেক্ষা ফিফার ‘প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি’র অনুমোদনের।

এর মধ্যে হামজাকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছে ফিফা। ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে হামজার ছবি দিয়ে ফিফা লেখে—‘নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা।’ এ যেন সবুজ সংকেতের পথে আরেক ধাপ এগিয়ে যাওয়া বাংলাদেশ ও হামজার জন্য।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন