POPULAR BD NEWS
Popular BD News Logo

মকিমাবাদে পূর্ব শত্রুতার জের ধরে হামলা, থানায় অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২০ | সময়: ১০:৩৪ অপরাহ্ণ

হাজীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড মকিমাবাদ পৌর বাস টার্মিনালে পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনা ঘটেছে। ওই হামলায় আহত বৃদ্ধ আবদুল বারেক  হাজীগঞ্জ থানায়  একটি অভিযোগ দায়ের করেন।

ঘটনাটি গত ১৪ অক্টোবর সকালে হাজীগঞ্জ পৌর বাস টার্মিনাল এর বাদশা মিয়ার দোকানের সামনে ঘটে।
অভিযোগে হামলাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে একই এলাকা মকিমাবাদ হাজী বাড়ীর মনু  মিয়া ও জিতু মিয়া।
অভিযোগে বলা হয় হামলাকারীরা অতর্কিতভাবে পূর্ব শত্রুতার জের ধরে গত ১৪ অক্টোবর সকালে  বাদশা মিয়ার চায়ের দোকানের সামনে প্রকাশ্যে খুন করে লাশ গুম করে ফেলবে বলে হুমকি প্রদান করে।
এ নিয়ে তর্কবিতর্কের পর বৃদ্ধ আব্দুল বারেক এর উপর অতর্কিত ভাবে মারধর শুরু করে। তার শরীরে নীলা ফুলা জখম করে কিল-ঘুসি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে।
প্রত্যক্ষদর্শিরা আব্দুল বারেককে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
জানতে চাইলে আব্দুল বারেক বলেন হামলাকারীদের সাথে পূর্ব থেকে আদালতে মামলা চলমান রয়েছে। সেই মামলার শত্রুতার জের ধরে তারা অতর্কিত ভাবে আমার উপর হামলা চালায়।
বিজ্ঞ আদালত ও থানা পুলিশের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন