POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জ পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে জামায়াতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৪ | সময়: ৫:৪১ অপরাহ্ণ
বাংলাদেশ জামায়াত ইসলাম ফরিদগঞ্জ উপজেলা শাখার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন জামায়াত ইসলামি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
২৭ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ৭ ঘটিকায় ইউনিয়নের কড়ৈতলী কে এ সিনিয়র আলিম মাদ্রাসার হল রুমে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন জামায়াত ইসলামের সভাপতি মাওলানা নুরুল ইসলাম খান এর সভাপতিত্বে ও শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাহিদুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলাম, চাঁদপুর জেলা শাখার নায়েবে আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি হারুন অর রশিদ, জামায়াত ইসলামী ফরিদগঞ্জ শাখার ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবুল হোসাইন, সাবেক উপজেলার আমীর মাওলানা ইউনুস হেলাল, ফরিদগঞ্জ পৌরসভার আমীর মাওলানা মিজানুর রহমান, সাবেক আমীর মাওলানা আবু তাহের তালুকদার, মাওলানা শাহ মহিবুল্লাহ, সহ সেক্রেটারি মোঃ শাখাওয়াত হোসেন।
আরো উপস্থিত ছিলেন, কৈড়তলী কে. এ. আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও: রফিকুল ইসলাম, ওলামাপরিষদের  প্রভাষক মাওঃ মাসুদ মিয়াসহ বাংলাদেশ ছাত্র শিবির, শ্রমিক কল্যান ফেডারেশন, ওলামা বিভাগ, ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কর্মী ও সমর্থকগণ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন