POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে এক দফা এক দাবীতে শিক্ষকদের মানববন্ধন ও সমাবেশ

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৪ | সময়: ৪:৩১ অপরাহ্ণ

হাজীগঞ্জ বাজারে এক দফা এক দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে প্রাথমিক শিক্ষক সমিতি।

 

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে হাজীগঞ্জ বড় মসজিদের সম্মুখে এই মানববন্ধন ও সমাবেশে সহস্রাধিক শিক্ষক-শিক্ষিকা অংশ নেয়।

 

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা আবু বকর ছিদ্দিক তফদার, সাইদুল বাসার জুয়েল ও মো. কামাল হোসাইন চৌধুরী।

 

বক্তব্যে শিক্ষক নেতারা বলেন, ১০ম গ্রেড আমাদের দাবী নয়, আমাদের অধিকার। আগামী ৫ অক্টোবর জাতীয় শিক্ষক দিবসের আগেই সরকারের কাছে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবী জানান তারা।

 

মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকেরা ব্যানার ও প্লেকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেয়।

 

সমাবেশে ওই সময় উপস্থিত ছিলেন, সরওয়ার আলম, বিল্লাল হোসেন, তুহিন হায়দার, এমরান হোসেন সুমন, অলক দত্ত, রৌশন আক্তার, মাসুদ হোসেন,  আহসান হাবিব মজুদার, তাজুল ইসলাম,  মনজিল হোসেন, গোলাম হোসেন, কামরুন্নাহার মজুমদার সহ হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন