POPULAR BD NEWS
Popular BD News Logo

পানিতে ডুবে শিশুর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৪ | সময়: ২:০৭ অপরাহ্ণ

রামগঞ্জে নানার বাড়িতে বেড়াতে গিয়ে হাজীগঞ্জের শিশু মো. ইয়াছিন রহমান (৫) পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। রোববার সকালে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু হাজীগঞ্জ পৌরসভাধীন ৬নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের মো. শাহাদাৎ হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের স্বজন রায়হান আহমেদ ও নাজমুস শাহাদাত।

জানা গেছে, সম্প্রতি শিশু ইয়াছিন পরিবারের সদস্যদের সাথে নানার বাড়ি রামগঞ্জে বেড়াতে যায়। এদিন সকালে শিশুটি নানার বাড়িতে খেলাধূলার এক ফাঁকে পরিবারের সবার অগোচরে পানিতে ডুবে মারা যায়। ধারণা করা হচ্ছে, খেলাধূলার ফাঁকে শিশুটি হাত ধোয়ার উদ্দেশ্যে পুকুরে গেলে অবসাধনতাবশত পুকুরে পড়ে যায় এবং সে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়।

এ দিকে শিশু ইয়াছিন রহমানের অকাল মৃত্যুতে তার বাবা-মাসহ পরিবারের সদস্য, দাদা ও নানার বাড়ির লোকজন এবং নিজ এলাকায় ও নিকট আত্মীয়-স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় শিশুটির বাবা শাহাদাৎ হোসেনের বন্ধু শাহ্ লোকমান হোসেন ও রায়হান আহমেদসহ বন্ধুমহল শোক প্রকাশ করে সমবেদনা জানান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন