POPULAR BD NEWS
Popular BD News Logo

নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিলো আ.লীগ

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৪ | সময়: ১১:৫৬ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ও তাদের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া অত্যাচার, নির্যাতন, হত্যাকাণ্ড, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিতে জরুরি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান টিম এখন বাংলাদেশে। তারা ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার তথ্য সংগ্রহ করবে এবং গোপনীয়তা রক্ষা করবে।

নির্দেশনায় জানিয়ে আরও বলা হয়, আপনার বা আপনার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া অত্যাচার, নির্যাতন, হত্যাকাণ্ড, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার বিবরণ লিখে থানায় অভিযোগ দিন। অভিযোগ না নিতে চাইলে সাধারণ ডায়েরি (জিডি) করুন।

পোস্ট আরও বলা হয়, যদি সাধারণ ডায়েরিও করতে না দেয়, আমরা জাতিসংঘের তদন্ত টিমের কাছে দলীয়ভাবে অভিযোগ দেব। অভিযোগ দেওয়া বা সাধারণ ডায়েরির আপডেট জানাবেন info@albd.org মেইলে। আমরা সব ঘটনার তদন্ত ও বিচার দাবি করছি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন