POPULAR BD NEWS
Popular BD News Logo

ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ফারুকের মতবিনিময় সভা

এস এম মিরাজ মুন্সি | প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২০ | সময়: ৪:০৪ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়ন আওয়ামী-যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী তখন রাজনীতিবিদ ও সমাজসেবক মোহাম্মদ ফারুক হাজির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১৪ই অক্টোবর বুধবার বাদ মাগরিব পিরোজপুর বাজার মতবিনিময় ও আলোচনা সভায় যুবলীগ নেতা মোঃ হেলাল উদ্দিন এর সার্বিক উপস্থাপনা ও পরিচালনায় ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আ,স,ম, মাহফুজ মন্নার সভাপতিত্বে ৩নং কালোচোঁ উত্তর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নেতৃত্ব প্রত্যাশী ফারুক হাজী তার স্বাগত বক্তব্যে বলেন।

গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল সোনার বাংলা বিনির্মাণে আগামী আন্দোলন-সংগ্রামকে শক্তিশালী করার লক্ষ্যে এবং রাজাকার আলবদরদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে যুবলীগের বিকল্প নেই।বাংলাদেশ আওয়ামী-যুবলীগ একটি শক্তিশালী সংগঠন শেখ ফজলুল হক মনির হাতে গড়া এই সংগঠনের দায়িত্বভার যারা বহন করছে তারা আওয়ামী যুবলীগের কান্ডারী হয়ে ইউনিয়নগুলোতে আওয়ামী-যুবলীগকে বিশাল শক্তিতে রূপান্তর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এমন একটি আদর্শ রাজনৈতিক সংগঠনে রাজনীতি করতে গিয়ে জীবনের বহু সময় ব্যয় করেছি, কখনো কিছু পাওয়ার আশা করিনি, রাজনীতি করতে গিয়ে শ্রম-ঘাম অর্থ ব্যয় করে ইউনিয়ন বাসীর পাশে দাঁড়াতে চেষ্টা করেছি, ভবিষ্যতেও করব। ৩নং কালোচোঁ উত্তর ইউনিয়ন এর পিরোজপুর, নিশ্চিন্তপুর, মাড়কী, মহব্বতপুর,সিহিরচোঁ এই গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো প্রায় দীর্ঘ ১০বছর যাবৎ রাজনীতি নেতৃত্বশূন্য ও অবহেলিত। এই ওয়ার্ডগুলো নেতাকর্মীরা সব সময় অন্য ওয়ার্ডের নেতাদের দ্বারস্থ হতে হয়। তাদের মনের কথা বলতে পারে না। তাই অবহেলিত যুবলীগ নেতাকর্মীদের পাশে দাঁড়াতে আমি সাধারন সম্পাদক পদ প্রত্যাশা করছি, উপজেলা নেতৃবৃন্দরা তৃণমূলে যুবলীগ নেতাদের খোঁজখবর নিলি দেখতে পারবেন কার জনপ্রিয়তা কেমন। আমার বিশ্বাস তৃণমূলের ভোটা-ভুটি হলেও আমি বিজয়ী হব ইনশাল্লাহ কারণ আমি বঙ্গবন্ধুর রাজনীতির আদর্শে বিশ্বাসী,তাই উপজেলা আওয়ামী যুবলীগের নেতাদের দৃষ্টি কামনা করে বলতে চাই হুট করে কাউকে পদ-পদবী দিলে সে তার মর্যাদা রাখতে পারবে কিনা তা দেখা উচিত।

আপনারা গোপনে সোর্সের মাধ্যমে তদন্ত করলেই বেরিয়ে আসবে কে যোগ্য এবং কার মাধ্যমে ইউনিয়ন যুবলীগ শক্তিশালীতে পরিণত হবে। উক্ত আলোচনা ও মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, যুবলীগ নেতা ইসমাইল মুন্সি, মোঃ শফিক হাজী, মুহাম্মদ সোহাগ হোসেন, মোঃ কামাল হোসেন প্রধানিয়া, মোঃ আব্দুল হান্নান, মোঃ মোশারফ হোসেন, মোঃ শাহপরান শেখ , মোঃ শিপন, মোঃ নাজির হোসেন, ছাত্রলীগ নেতা মাসুদ রানা, মোঃ রুবেল হোসেনসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ দলীয় অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। সকল বক্তারাই দুঃখ প্রকাশ করে বলেন কালচোঁ উত্তর ইউনিয়ন আওয়ামী যুবলীগের কান্ডারী হিসেবে ফারুক হোসেন হাজির বিকল্প অন্য কিছু হতে পারে না। তিনি দলের হিতাকাঙ্খী হিসেবে কাজ করছেন, কর্মীদের খোঁজখবর নিয়েছেন, হাজিগঞ্জ উপজেলার সকল আন্দোলন-সংগ্রাম ও দলীয় অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন, যদি উপজেলা নেতৃবৃন্দ তা দেখে থাকে তাহলে ফারুক হাজী কে মনোনীত করবেন ইউনিয়ন বাসীর সেবা করার জন্য।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন