POPULAR BD NEWS
Popular BD News Logo

নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন

সুমন আহমেদ | প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৪ | সময়: ১১:০৫ পূর্বাহ্ণ

নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটুক্তিকারীদের অপসারণ ও উচ্চশিক্ষিত, দক্ষ অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে চাঁদপুরের মতলব উত্তরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে  মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে এ মানববন্ধন করে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সিং স্টাফ স্টাফরা।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটুক্তিকারী মহাপরিচালক মাকসুরা নূরসহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ চাই। উচ্চশিক্ষিত, দক্ষ অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিও জানান বক্তারা।

মানববন্ধনে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল সিনিয়র স্টাফ নার্স গন উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন