POPULAR BD NEWS
Popular BD News Logo

ধর্ষণ মামলায় পাঁচ ধর্ষককে মৃত্যুদণ্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২০ | সময়: ৬:২৮ অপরাহ্ণ

টাঙ্গাই‌লে সংঘবদ্ধভা‌বে এক মাদরাসা ছাত্রী‌কে ধর্ষণের মামলায় পাঁচজন ধর্ষক‌কে মৃত‌্যুদণ্ড প্রদান ক‌রে‌ছে আদালত। সেই সা‌থে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অ‌ক্টোবর) দুপুরে টাঙ্গাইল জজ‌কো‌র্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারিক হা‌কিম খালেদা ইয়াসমিন এই রায় ঘোষণা করেন। এসময় আদাল‌তে দুইজন আসামী উপ‌স্থিত থাক‌লেও বা‌কি তিনজন জা‌মিন নিয়ে পলাতক র‌য়ে‌ছে।

ধর্ষকরা হলো- জেলার মধুপুর উপজেলার চারালজানী গ্রামের বদন চন্দ্র মণি ঋষির ছেলে সঞ্জিত (২৮), একই উপজেলার গোলাবাড়ি গ্রামের শ্রী দিগেন চন্দ্র শীলের ছেলে গোপি চন্দ্র শীল (৩০)।

এছাড়া মৃত‌্যুদণ্ডপ্রাপ্ত পলাতক তিন ধর্ষক হ‌লো, একই এলাকার সুনীল চন্দ্র শীলের ছেলে সাগর চন্দ্র শীল (৩৩), সুনীল মণি ঋষির ছেলে সুজন মণি ঋষি (২৮) ও মণিন্দ্র চন্দ্রের ছেলে রাজন চন্দ্র (২৬)।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি নাছিমুল আক্তার।

টাঙ্গাই‌লের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাব‌লিক প্রসি‌কিউটর নাছিমুল আকতার জানান, ২০১২ সালে দণ্ডিত আসামিদের মধ্যে সাগর চন্দ্র শীলের সঙ্গে মোবাইলে পরিচয় হয় ‌জেলার ভূঞাপুর উপজেলার ছাব্বিশা গ্রামের ওই মাদরাসা ছাত্রীর। সেই সুবা‌দে ওই বছ‌রের ১৫ জানুয়ারি ওই ছাত্রী সকালে বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার উপ‌জেলার শালদাইর ব্রিজের কাছে পৌঁছলে সাগর কৌশলে একটি সিএনজিতে তাকে এলেঙ্গা নিয়ে যায়। (সূত্র- বার্তা ২৪.কম)

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন