POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে পানিবন্দী পরিবারের মাঝে প্রেসক্লাব সভাপতির আর্থিক সহায়তা

আমান উল্লাহ খান ফারাবী | প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৪ | সময়: ১২:৩৮ অপরাহ্ণ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় টানা বর্ষণে জলাবদ্ধতা ও ফরিদগঞ্জের বিভিন্ন স্হানে বন্যা সৃষ্টি হয়েছে, হাজার হাজার মানুষ ঘর বন্ধি, নৌকা করে বিভিন্ন এলাকা থেকে আশ্রয় কেন্দ্র আসছে হাজার হাজার মানুষ। প্রায় ১২ টি কেন্দ্রে ৬ শতাধিক পরিবার আশ্রয় নিছে।
ফরিদগঞ্জ উপজেলার পানিবন্দি মানুষের মাঝে ফরিদগঞ্জের বিশিষ্ট্য সাংবাদিক প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের ব্যাক্তিগত উদ্যোগে ৪ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাব কার্যালায়ে সর্বমোট ৬০টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নূরুন্নবী নোমান, সহ সভাপতি মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তীর,  যুগ্ম সাধারন সম্পাদক নারায়ন রবি দাস,  সহ অর্থ সম্পাদক রুহুল আমিন খাঁন স্বপন, তথ্য ও প্রশিক্ষন সম্পাদক বারাকাত উল্যাহ পাটওয়ারী, সমাজকল্যান সম্পাদক মোঃ জসীম উদ্দীনসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
এর পূর্বে ফরিদগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ১২ টি আশ্রয় কেন্দ্রে অবস্হানরত পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন