POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২০ | সময়: ৫:৪১ অপরাহ্ণ

হাজীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর পোদ্দার বাড়ীর মো. ইব্রাহীম মিয়ার দুই বছরের শিশু ইভা রাস্তার পাশে ডোবায় পড়ে মৃত্যু হয়।

এর আগের দিন বুধবার (১৪ অক্টোবর) বিকালে একই ইউনিয়নের রামপুর ভূঁইয়া বাড়ীর আবদুল কাদেরের তিন বছরের ছেলে আবদুর রহমান পুকুরে পড়ে মৃত্যুবরণ করে।

স্থানীয় চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বিষয়টি নিশ্চিত করে জানান, দুই শিশুর অপমৃত্যুর সংবাদ থানায় অবহিত করা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাদেরকে দাফান করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন