POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে পানিতে ডুবে শিশু আব্দুল্লার মৃত্যু 

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৪ | সময়: ৭:৩৫ অপরাহ্ণ
চাঁদপুরের শাহরাস্তিতে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ আব্দুল্লাহ ১৮ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ইছাপুরা গ্রামের মেহের বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু মাহাদী ওই বাড়ির মো. ফয়সাল হোসেনের ছেলে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন শিশুর স্বজন আরশাদ হোসেন।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শিশু আব্দুল্লাহ নিজ ঘরেই খেলাধুলা করছিল। বেশ কিছুক্ষন সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করা হয়।
পরে পরিবারের লোকজন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন