POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে ওটারচর উচ্চ বিদ্যালয়ে শরীয়তুনেছা ভবনের কাজ শুরু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২০ | সময়: ৪:৪৩ অপরাহ্ণ

মতলব উত্তর উপজেলার ওটারচর উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার সকালে শরীয়তুন নেছা ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করেন ওটারচর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হানিফ দর্জি।

এ সময় উপস্থিত ছিলেন, ওটারচর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, গজরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছানা উল্লাহ মোল্লা, সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার,গজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এম.এ সাত্তার প্রধান, ওটারচর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শফিকুল ইসলাম খান, হাজি রেহান উদ্দিন খান, কাসেদ আলী প্রধান, ছারফুল আমিন মোল্লা, মহিলা সদস্য রাহিমা বেগম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন শামীম,ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল হক মোল্লা, গজরা ইউপি সদস্য শাহ আলম মোল্লা, মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রধান,বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল বারেক মিয়াজী, বাচ্চু মিয়াজী, জসিম উদ্দিন মিয়াজী, সমাজসেবক শাহজালাল প্রধান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী আকবর প্রধান, হেড মাওলানা আমিনুল হক সরকার, মাহবুবুর রহমান, গোলাম হায়দার মোল্লা, সহকারী শিক্ষক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, সহকারী শিক্ষক মিজানুর রহমান, সিদ্দিকুর রহমান, ওসমান গনি খান প্রমুখ।

ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন শামীম জানান, ছেংগারচর পৌরসভার ছৈয়ালকান্দি গ্রামের বিশিষ্ট সমাজসেবক মরহুম আলহাজ্ব আব্দুল জলিল
কন্ট্রাকটর এর স্ত্রী মরহুমা আলহাজ্ব শরীয়তুন নেছার নামে তার সুযোগ্য সন্তানেরা তিন তলা ফাউন্ডেশন বিশিষ্ট দ্বি-তল ভবন নির্মাণ কাজ করে দিবেন। এ ভবনটি ২৭০০ বর্গফুট হবে।
পরে মুনাজাতে ওনার পরিবার সহ সকলের জন্য দোয়া কামনা করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন