POPULAR BD NEWS
Popular BD News Logo

মহামারী করোনাকালীন সময়ে ফরিদগঞ্জ সোনালী ব্যাংকের সেবায় গ্রাহক সন্তুষ্টি অর্জন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২০ | সময়: ১০:৫৮ অপরাহ্ণ

মহামারী করোনা কালিন সময়ে ফরিদগঞ্জ সোনালী ব্যাংকের সেবায় গ্রাহক সন্তুষ্টি অর্জন করেছে।

ফরিদগঞ্জ উপজেলার সরকারী ও বেসরকারী ব্যাংক শাখাগুলোর মধ্যে তুলনা মূলক সেবার মানে সোনালী ব্যাংক এগিয়ে রয়েছে।

সরেজমিন ব্যাংকের গ্রাহক ও ব্যাংক কর্মকর্তাদের সাথে কথা বলে এ বিষয় জানা গেছে ।

বিশ্ব ব্যাপী করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করা করায় ব্যাংক বীমা প্রতিষ্ঠা বন্ধ রয়েছে।
তখনও সোনালী ব্যাংক সেবা দিয়েছে দেওয়ার সাথে সাথে সাম্প্রতিক সময়ে কাজের পরিধি বিস্তর হওয়া সর্তেও এ ব্যাংক শাখায় কর্মকর্তা ও কর্মচারীরা নিরলসভাবে কর্ম তৎপর থাকায় সরকারী ও বেসরকারী গ্রাহকরা সন্তোষ প্রকাশ করেছে।
বিভিন্ন সরকারী ও বেসরকারী সেবা নিতে আসা গ্রাহকরা জানান পূর্বের তুলনায় বর্তমানে সেবার মান অনেকাংশে ভালো।

এ বিষয়ে শাখা ব্যবস্থাপক (এসপিও) মোঃ সালাউদ্দিনের সাথে কথা হলে তিনি জানান, করোনা মহামারি সময়ে ২৫ মার্চ/২০২০ইং হতে অদ্যাবধি নিরবচ্ছিন্ন ভাবে আমরা সেবা দিয়ে চলছি। আমার ব্যাংক শাখার ফজলে রাব্বি নামের একজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হলে গ্রাহক সেবা নিশ্চিত করেছি।

তিনি আরোও জানান, করোনা কালিন সময়ে উপজেলার বিভিন্ন সরকারী- বেসকারী ব্যাংকগুলো সাপ্তাহে ২/৩ দিন চললেও ফরিদগঞ্জ সোনালী ব্যাংক শাখা করোনা পূর্ব সময়ের মতো পুরোপুরি সেবা দিয়ে এসেছে।

এ ব্যাংক শাখায় ৩৩ হাজার গ্রাহক রয়েছে। ব্যাংক শাখা থেকে মুক্তিযোদ্ধা ভাতা,বিধাব ভাতা, মাতৃত্বকালিন ভাতা, প্রতিবন্ধি ভাতা ,ভেদে ভাতা,বয়স্কভাতা,হিজড়া ভাতাসহ সব মিলে ১৫ ধরণের সরকারী ভাতা প্রদান করা হয়ে থাকে। তাছাড়া প্রতিদিন এক থেকে দেড়শতাধীক অনিয়মিত গ্রাহক সেবা নিচ্ছে। গ্রাহক তুলনায় জনবল সংকট রয়েছে। চলমান সেবার মানকে আরোও ভালো করার জন্য অন্তত ৪/৫ জন লোকবল বৃদ্ধি করা দরকার। সিভিল পেনশন ভাতা প্রদান করছে প্রায় ২৫ হাজার গ্রাহককে।
বিশাল কর্মজজ্ঞ মাত্র ৯ জন কর্মকর্তা ও কর্মচারী দিয়ে চালানো কষ্ট সাধ্য। তাই সংশ্লিষ্ট ব্যাংকের উর্ধতন কর্তৃপক্ষ এ ব্যাংক শাখায় আরোও কিছু জনবল দিয়ে চলমান সেবার মানকে আরোও বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে গ্রাহকরা প্রত্যাশা করছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন