POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে বিএনপি নেতা ব্যারিষ্টার কামালের উদ্যোগে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৪ | সময়: ৬:৪০ অপরাহ্ণ
শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা ও ভোলদিঘি আশ্রয় কেন্দ্রে বানভাসিদের মাঝে খাবার বিতরণ করেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ব্যারিষ্টার কামাল উদ্দিন।
শুক্রবার বিকেলে খাবার বিতরণে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, শাহরাস্তি পৌর যুবদলের সদস্য সচিব মোঃ আব্দুল কাইয়ুম রিপন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহম্মেদ সোহেল, মেহের দক্ষিণ ইউনিয়ন যুবদলের সহ সভাপতি আবু বকর সিদ্দিক, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, সহ সাধারণ সম্পাদক মোঃ রুবেল, মৎস বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি সুমন হোসেন, সাধারণ সম্পাদক আরিফ মিজি, ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহজাহান, ছাত্রদল নেতা শিবলু, রাকিব প্রমুখ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন