হাজীগঞ্জ উপজেলায় ৫ বছর বয়সী কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত রিকশাচালক কামরুল।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত কামরুল পলাতক রয়েছে। সে উপজেলার ১১নং হাটিলা ইউনিয়ন ধড্ডা আমিন নন্দন বাড়ীর মৃত: শহীদের ছেলে। বুধবার (১৪অক্টোবর) দুপুরে ১১নং হাটিলা ইউনিয়ন এলাকা এই ঘটনা ঘটে।
শিশু কন্যার মা জানান, ‘আমার মেয়ে তার নানা বাড়িতে থাকা কালীন বখাটে কামরুল তাকে একা পেয়ে কৌশলে নির্যাতন করেন। ঘটনাটি জানার পরপর আমি চলে আসি আমার বাবার বাড়িতে। পরে আমার শিশুটিকে জিজ্ঞেস করলে সে বিষয়টি তাদের জানায়।
এই ঘটনায়র পরে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে তদন্ত ওসি আবদুর রশিদ গিয়েছেন।
এদিকে কামরুলের স্ত্রী কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার স্বামী এমন কাজ করার মত লোক না। কিভাবে কি হলো, আমি বুঝতে পারছিনা।