চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ত্রান বিতরন করেছে জাতীয় পার্টির নেতারা।
শুক্রবার জাতীয় পাটির চেয়ারম্যান জি এম কাদের এর নির্দেশে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মনিরুল ইসলাম মিলন ত্রাণ উদ্যোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আহম্মদপুর ও মোহাম্মদপুর গ্রামে শতাধিক মানুষ এর মাঝে চাল, ডাল, আলু, আটা, পেঁয়াজ, মুড়ি ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আবু তাহের, ত্রাণ বিতরণ এর সন্মনয়কারী জাতীয় পেশাজীবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জে এইচ টিপু, ৯নং গন্তর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হোসেন ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন।
ওই সময় শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণ বিতরন করা হয়।