POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে বন্যায় ক্ষতিগ্রস্থ যে সকল এলাকায় বেশী অগ্রাধিকার দিবেন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৪ | সময়: ৫:৪১ অপরাহ্ণ

শাহরাস্তি উপজেলায় যে সকল সামাজিক, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠণ ত্রাণ সহায়তা দিতে বের হবেন তারা অনুগ্রহপূর্বক শাহরাস্তিতে যে সকল এলাকা বেশী ঝুঁকিপূর্ণ সেই এলাকাগুলোকে অগ্রাধিকার দিবেনঃ

(১) সুচিপাড়া উত্তরঃ দৈকামতা, নবাবপুর, চাঁদপুর, শোরশাক, সুচিপাড়া

(২) রায়শ্রী উত্তরঃ চন্ডিপুর, উল্লাশ্বর, রায়শ্রী-১,২, উলকিলা, আতাকরা, খামপাড়, হাটপাড়, দাদিয়াপাড়া

(৩) রায়শ্রী দক্ষিণঃ ঘুঘু্রচপ, খিলা, কৃষ্ণপুর, বেড়নাইয়া, শিবপুর, রঘুরামপুর, নাহারা, পরানপুর, বেরকী, কুরকামতা, বিজয়পুর (৪) চিতোষী পূর্বঃ ঘড়িমন্ডল, চকবস্তা, খলেঙ্গা, চিতোষী, চান্দেল, কালাচৌ, মনিপুর, পাঞ্চাইল

(৫) চিতোষী পশ্চিমঃ দৈয়ারা, পাথৈর, আয়নাতলী, স্বেতিনারায়ণপুর, কোয়ার

(৬) সুচিপাড়া দক্ষিণঃ হাকামতা, কৃষ্ণপুর, সংহাই, মনোহরপুর, নরিংপুর, শ্যামপুর, কেশরাঙ্গা

(৭) মেহের উত্তরঃ নয়নপুর, বুরুলিয়া, প্রতিচো

(৮) মেহের দক্ষিণঃ দেবকরা, ভোলদিঘী, মালোরা, দারুনকরা, পদুয়া

(৯) টামটা দক্ষিণঃ আলিপুর, কুলশী

(১০) টামটা উত্তরঃ পরানপুর, হোসেনপুর, দৈলবাড়ি, ইছাপুরা

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসীর আরাফাত জানান, জনপ্রতিনিধিদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত ও পানি বন্দি মানুষের মাঝে শুকনো খাবার ও চাউল বিতরণ করা হচ্ছে। উপজেলার প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি। বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রশাসন থেকে সহযোগীতা করা হচ্ছে।
তিনি আরো বলেন, শাহরাস্তিতে যে সকল এলাকা বেশী ঝুঁকিপূর্ণ সেই এলাকাগুলোকে অগ্রাধিকার দিতে হবে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন