বৈষম্যের স্বীকার নিরীহ শিক্ষক-শিক্ষিকা ও আলেম ওলামাদের দাবির মুখে পদত্যাগ করেছেন ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুরের উপপরিচালক মো. রুহুল আমিন।
রোববার (২৫ আগস্ট) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বরাবর পদত্যাগ পত্র দিয়েছেন তিনি।
পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলার উপপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে আমি কর্মরত। দেশের পরিবর্তিত পরিস্থিতি চাঁদপুর জেলা হতে আমাকে অন্য যে কোনো স্থানে বদলী করলে আমার কোনরকম আপত্তি থাকবে না এবং আমি অন্যত্র চলে যেতে ইচ্ছুক। চাঁদপুরের বর্তমান অবস্থা খুবই খারাপ। এমন পরিস্থিতিতে চাঁদপুর হতে আমাকে অন্য যে কোনো নিরাপদ স্থানে বদলি করে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করবেন। পদত্যাগ পত্র গ্রহণের জন্য মহা পরিচালককে অনুরোধ করেন।
এদিকে উপপরিচালক মো. রুহুল আমিনের পদত্যাগ চেয়ে রোববার দুপুরে বিক্ষোভ করেছেন বৈষম্যের স্বীকার নিরীহ শিক্ষক-শিক্ষিকা ও আলেম ওলামারা। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বৈষম্যের স্বীকার নিরীহ শিক্ষক-শিক্ষিকা ও আলেম ওলামারা তাকে নিয়ে সমালোচনা করেন। এমন অবস্থায় পদত্যাগ করেন রুহুল আমিন।