POPULAR BD NEWS
Popular BD News Logo

তরুণ স্বেচ্ছাসেবক সাইদুল ইসলাম রনি আর নেই

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৪ | সময়: ৬:১৯ অপরাহ্ণ
ফরিদগঞ্জ উপজেলার হতদরিদ্র মানুষের প্রয়োজনে প্রতিনিয়ত ছুটে চলা তরুণ স্বেচ্ছাসেবক সাইদুল ইসলাম রনি স্ট্রোক করে ইন্তেকাল করেছেন।
শুক্রবার সকাল ১১: ৩০ মিনিটের সময় তার কর্মস্থল ফরিদগঞ্জ এশিয়ান ডায়াগনস্টিক সেন্টারে আচমকা ঘুরে পড়ে যায়, শারিরীক পরিস্থিতি অবনতি দেখে সহকর্মীরা ফরিদগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করে।
সাইদুল ইসলাম, ফরিদগঞ্জ এশিয়ান ডায়াগনস্টিক সেন্টারের সহকারী এক্স-রে টেকনোলজিস্ট হিসেবে কর্মের পাশাপাশি  সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানব সেবা সংস্থা’র চাঁদপুর জেলার সভাপতি ও উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে দীর্ঘদিন দরে কাজ করে আসছেন, স্থানীরা বলেন, সে অত্যান্ত বিনয়ী ও হাসিখুশি মানুষ ছিলো, সবসময় সামাজিক ও ধর্মীয় কাজে এগিয়ে যেতো, এলাকার সবার সাথে মিলেমিশে চলতো, তার বাবা প্রায় এক বছর পূর্বে মারা যায়। পরিবারে মধ্যে সে সবার ছোট, তার আয়ে সংসার চলতো।
সে মৃত্যুর ২ ঘন্টা পূর্বেও বন্যার্তদের জন্য সকলের কাছে ত্রাণের সহযোগিতা চাইছে।
স্থানীয় আব্দুল কাদের খান সোহাগ বলেন, সাইদুল ইসলাম রনি তার কর্মস্থলে ঘুরে পড়ে যায়, মুখ দিয়ে লালা বের হয়, ঘটনাস্থে স্ট্রোক করে মারা যায়। তার মুত্যুতে এলাকায় শোকের ছায় নেমে আশে।
তার জানাযার নামাজ বাদ মাগরিব অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন