POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর থেকে ফেনীর উদ্দেশ্যে গেলো ১৭টি স্পিডবোট

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ২২, ২০২৪ | সময়: ৮:১৪ অপরাহ্ণ

ফেনীর বন্যাকবলিত মানুষদের উদ্ধার করতে চাঁদপুর থেকে শিক্ষার্থীরা ১৭টি স্পিডবোট নিয়ে গেছেন। সেই সঙ্গে অন্তত ৫০ শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে গেছেন।

 

গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তাঁরা ১৭টি স্পিডবোট ডাকাতিয়া নদী থেকে তুলে ট্রাকে করে নিয়ে যান।

 

চাঁদপুরের বাসিন্দা ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী তানভির হোসেন বলেন, বেশ কিছু শিক্ষার্থী ফেনীতে বন্যায় আটকে পরা লোকজনকে উদ্ধার করতে চাঁদপুর থেকে এ পর্যন্ত ১৭টি স্পিডবোট ভাড়া নিয়েছি।

 

ইতিমধ্যে সব কটি ট্রাকে তুলে ফেনীতে পাঠানো হয়েছে। তবে এসব স্পিডবোটকে প্রতিদিন ভাড়া হিসেবে দিতে হচ্ছে ১০ হাজার টাকা করে। এ কাজে সহায়তা করছে বিভিন্ন সামাজিক সংগঠন।’

 

চাঁদপুর বড়স্টেশন খেয়াঘাটের স্পিডবোটের চালক নাজমুল মল্লিক বলেন, শিক্ষার্থীসহ অন্য অনেকেই বন্যায় আটকে পড়াদের উদ্ধারে স্পিডবোট ভাড়া নিচ্ছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন