কাতারে দুর্ঘটনায় হাজীগঞ্জের যুবকের মৃত্যু হয়েছে। সেমাবার দুপুরে কাতার দোহা সিটিতে নির্মাণাধীন ভবনের কাজ করতে গিয়ে মো. খাজা (২৬) নামের প্রবাসী শ্রমিক ফ্লাইবোর্ড ভেঙ্গে নিচে পড়ে ঘটনাস্থলে সে মারা যান।
কাতার থেকে জাহিদুজ্জামান রুবেল পপুলার বিডিনিউজকে জানান, মো. খাজা (২৬)। তার গ্রামের বাড়ী চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার লাওকোরা গ্রাম। তার বাবার নাম আনোয়ার হোসেন।
সে আরো জানান, খাজার মৃতদেহ পুলিশে তত্বাবধানে হাসপাতালে রাখা হয়েছে।