মতলব উত্তর উপজেলার শরীফ উল্লাহ স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্যদের সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে শরিফ উল্লাহ স্কুল এন্ড কলেজের শিক্ষক মিলানায়তন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরীফ উল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি জিয়া উদ্দীন আহমেদ রাসেল।
এসময় বিদ্যুৎসাহী সদস্য শরীফ ওবায়েদ উল্লাহ বাদল, গর্ভনিং বডির সদস্য এনামুল হক সরকার লাদেন, বাবলু বেপারী, কাজল মোল্লা, রোজিনা বেগম, সমাজসেবক শাহ আলম ফকির, এবি সিদ্দিক, আলী আসাদ, কামাল সরকার, এরফান, আহম্মদ উল্লাহ প্রধান, সাইফুল সরকার, ফারুক সরকার সহ বিদ্যালয়োর শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।