POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত 

মো. নাছির উদ্দিন, কচুয়া প্রতিনিধি | প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৪ | সময়: ২:৫২ অপরাহ্ণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কচুয়া উপজেলা বিএনপি’র প্রধান
সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, কচুয়ার মানুষ শান্তি প্রিয় মানুষ। কচুয়ার বিএনপি শান্তিতে বিশ্বাস করে। জুলুম ও অত্যাচার থেকে স্বৈরাচারী সরকারকে হটিয়ে যারা দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করেছে, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যারা কাজ করেছে আমি তাদের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা ছাত্র-জনতার আন্দোলনের পাশে ছিলাম,আছি আমরা স্বাধীনতা চাই।
তিনি আরো বলেন, যে সরকার বিদায় হয়েছে সে সরকার পলাতক সরকার। এ সরকার লুটপাট করে কর্মীদের দেশে ফেলে বিদেশে পালিয়ে গেছে। বিএনপি’র নেতারা কখনো দুঃসময়ে দলের কর্মীদের ফেলে পালিয়ে যায় না।
আওয়ামীলীগের ১৭ বছরের দুঃশাসনের জবাব ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে দিয়েছে।এদেশের মানুষ তথা ছাত্রজনতা আওয়ামী সরকারকে প্রত্যাখ্যান করেছে।
চাঁদপুরের কচুয়া উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র মো.হুমায়ুন কবীর প্রধানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব মনজুর আহমেদ সেলিমের পরিচালনায় পথসভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নেতাকর্মী যোগদান করে পথসভাকে জনসমুদ্রে পরিণত করেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন