বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন পালন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে আলোচনা সভা, কেক কাটা ও বাজারের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে।
ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের পরিচালনায় ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ মোহাম্মদ আলী জিন্নাহর উপস্থাপনায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ কামরুজ্জামান নেছার, কাজী মিজানুর রহমান, বিএনপি নেতা রফিকুল ইসলাম রনি, প্রফেসর মোঃ হানিফ, যুবদলের সহ সভাপতি বাসার আহমেদ, সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী মামুন,যুগ্ম সম্পাদক আল আমিন ভূইয়া, ছাত্র দলের সভাপতি মোঃ ইউনুস খান, সাধারণ সম্পাদক মোঃ হারেছ আহমেদ খান, সেচছ সেবক দলের সভাপতি মোঃ আবু বকর মোল্লা।
অনুষ্ঠানে ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।