POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জের আলীগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন পালিত 

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪ | সময়: ৭:১৭ অপরাহ্ণ
হাজীগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডে জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জম্মদিন পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে আলীগঞ্জ মা হাসপাতালের সামনে জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।
ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে এতে অতিথি ছিলেন চট্টগ্রাম পাঁচলাইস থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাঈমুল ইসলাম ফরিদ , ৯নং ওয়ার্ড বিএনপি নেতা আবুল কালাম আজাদ, হাজীগঞ্জ শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রোমান মিজি, ছাত্রদলের নেতা ফারুক, রায়হান, রহিম, রাশেদ, শাহাদাত, রহিম মজুমদার প্রমূখ।
এর আগে ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজনে মিছিল হয়।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন