POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ফরিদগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: অক্টোবর ১২, ২০২০ | সময়: ৪:০৬ অপরাহ্ণ

ফরিদগঞ্জ উপজেলার বালীথুবা পূর্ব ইউপির ৬নং ওয়ার্ড়ের বালীথুবা গ্রামে পুকুরের পানিতে ডুবে হালিমা আক্তার নামে সাড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে বালীথুবা গ্রামের লিলাম বাড়িতে এ ঘটনা ঘটে। ওই গ্রামের লিলাম বাড়ির ও পাটওয়ারী বাজারের মদি ব্যবসায়ী হারুনের মেয়ে।

হালিমার বাবা জানান,আমার ৩ ছেলে ৩ মেয়ের মধ্যে হালিমা ৪র্থ সন্তান। সকালে ফজরের নামাজ পড়ে বাজারে গিয়েছিলাম।

এ সময় হালিমার মা মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে স্থানীয় এক লোক বাড়ির পুকুরে তার মরদেহ ভাসতে দেখে। এলাকাবাসী তাকে উদ্ধার করে, বালীথুবা বাজারের পল্লী চিকিৎসক ডাঃ হারুনের কাছে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন