POPULAR BD NEWS
Popular BD News Logo

দুই দিন গ্রামীণফোনের ইন্টারনেট ফ্রি

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ৯, ২০২৪ | সময়: ১:৩৭ অপরাহ্ণ

গ্রাহকদের দুই দিনের জন্য বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিয়েছে বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণফোন। নিজেদের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেয় তারা।

এতে বলা হয়েছে, শুক্র ও শনিবারের জন্য এ সুবিধা পাবেন গ্রাহকরা।

এই দুদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিলবে ফ্রি ইন্টারনেট সেবা। আর এর জন্য গ্রাহকদের কোনো রিচার্জ বা প্যাক কিনতে হবে না বলে জানিয়েছে গ্রামীণফোন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন