POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ৮, ২০২৪ | সময়: ৯:১৬ অপরাহ্ণ

বৃহস্পতিবার চাঁদপুর সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অত্র কলেজের একাদশ ভর্তি কমিটির আহ্বায়ক ও ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মাসুদ হোসেন এর সভাপতিত্বে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান প্রধান অতিথি হিসেবে ওরিয়েন্টেশনে শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানান।

এছাড়াও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো: ইকবালুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ এনামুল হক, পদার্থবিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান জীবন কানাই সাহা, যুক্তিবিদ্যা বিষয়ের বিভাগীয় প্রধান মোঃ বুলবুল আলম, হিসাববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফিরোজ আলম চৌধুরী প্রমুখ।

কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন, “চাঁদপুর সরকারি মহিলা কলেজ অত্র অঞ্চলের নারী শিক্ষার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। এ কলেজ থেকে প্রতি বছর মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, সরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। তোমরা সৌভাগ্যবান এমন একটি প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ পেয়েছ। তোমরা তোমাদের মেধা-মনন-সততা-নিষ্ঠা ও নেতৃত্ব দান করে বাংলাদেশকে বিশ্ব দরবারে আরো বেশি উঁচু করবে। তোমরা কলেজের শৃঙ্খলা মেনে নিয়মিত শ্রেণি কার্যক্রম ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করবে। আশা করি তোমরা লেখাপড়া ও সহশিক্ষা কার্যক্রম দ্বারা কলেজকে আরো এগিয়ে নিয়ে যাবে”।

ওরিয়েন্টেশনে শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করা হয় এবং তাদেরকে কøাস রুটিন প্রদান করা হয়। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, বিএনসিসি, রোভার স্কাউট এবং রেড ক্রিসেন্ট এর সদস্যসহ সকল কর্মচারী উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন