POPULAR BD NEWS
Popular BD News Logo

এলাকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব আপনাদের: লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক 

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ৮, ২০২৪ | সময়: ৮:৪৭ অপরাহ্ণ

আওয়ামী লীগের নেত্রী দেশ ত্যাগের পর আইনশৃঙ্খলার অবনতি হলে দেশের চলমান সংকট মোকাবেলায় রাজারগাঁও এ বিএনপির পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাজারগাঁও বাজারের মাদ্রাসা মাঠে  ইউনিয়ন বিএনপির যুবদল, ছাত্রদল  ও ১২ নং দ্বাদশ গ্রাম ইউনিয়নের চেঙ্গাতলী বাজারে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়।

অবস্থানরত নেতাকর্মীও এলাকার মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন হাজীগঞ্জ-শাহারাস্তির বিএনপির প্রধান সমন্বয়ক ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মুমিনুল হক।

 

ওই সময় তিনি বলেন, আপনার এলাকার মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব আপনাদের।  পিছনের সরকার কি করেছে তা এদেশের মানুষের  জানা আছে  এবং হাজার হাজার  মানুষদেরকে হয়রানি করছে। সেটাকে ভুলে আপনারা সবার কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন।

 

তিনি আরো বলেন, দীর্ঘ ১৫ বছর পর মানুষের মনের কথা বলার সুযোগ পেয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন কালে যে সমস্ত মায়ের বুক খালি হয়েছে, আত্মার মাগফেরাত কামনা করছি।  রাজারগাঁও ইউনিয়নের সভাপতি মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  মোঃ  নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ  রহিম পাটোয়ারী,  যুগ্ন সম্পাদক কামরুজ্জামান নেচার, উপজেলা যুবদলের  যুগ্ন আহবায়ক  মোহাম্মদ ফজলুল করিম, ইউনিয়ন  যুবদলের সহ-সভাপতি বাশার আহমেদ সাধারণ সম্পাদক ইব্রাহীম কাজী মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির মোল্লা, যুবদল নেতা সাইফুল ইসলাম, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,  ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল কাদের সরকার, সাধারণ সম্পাদক মোঃ হারেছ খান  জামাল খান রেজভী সহ ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঐদিন সন্ধ্যায় স্থানীয়-চেঙ্গাতলী বাজারে  ইউনিয়নে বিএনপি’র আহ্বায়ক আনিসুজ্জামান মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা  বিএনপির নেতা মোহাম্মদ মাহবুবুর রহমানের পরিচালানায়  বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী  , উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, সাংগঠনের সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবুল  উপজেলা বিএনপি’র স্থানীয় বিষয়ক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন প্রধানীয়া, বিএনপির যুগ্ম আহ্বায়ক খবির হোসেন টেলু, ইউনিয়ন বিএনপির নেতা মুরাদ মেম্বার, মোঃ কবির হোসেন, যুবদলের সভাপতি মোঃ কামাল হোসেন  সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম , ছাত্র দলের সভাপতি পারভেজ, সাধারণ সম্পাদক রিপন, সাংগঠনিক সম্পাদক রাসেল, সে্বচ্ছা সেবক দলের নেতা সুমন কাাজী সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের সকল নেতৃবৃন্দ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন