POPULAR BD NEWS
Popular BD News Logo

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন শিক্ষার্থী ও স্কাউটের পাশে ‘সেবার আলো’

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ৮, ২০২৪ | সময়: ৭:১৯ অপরাহ্ণ

“সেবার আলো ছড়িয়ে পড়ুক সর্বত্র” এ স্লোগানকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন ‘সেবার আলো’র পক্ষ থেকে ফরিদগঞ্জ বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি (ট্রাফিক আইন) নিয়ন্ত্রন করা শিক্ষার্থী টিম ও স্কাউট টিমকে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।

 

বৃহস্পতিবার ৮ আগস্ট দায়ীত্ব পালন করা শিক্ষার্থী ও স্কাউটের দুইটি টিমের ২৪ জনের সমন্নয়কের হাতে তুলে দেন খাবারের প্যাকেট।

সেবার আলো সংগঠনের সভাপতি মাহিদুল ইসলাম বলেন, বর্তমানে দেশের ট্রাফিক পরিচালনা করছে ছাত্র এবং রোভার স্কাউটের একটি টিম। আমাদের ফরিদগঞ্জে উপজেলা স্কাউট টিম ও কলেজ স্কাউট টিম ফরিদগঞ্জের বর্তমান ট্রাফিক পরিচালনা করছেন। তাদের জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে সামান্য আয়োজন। আলহামদুলিল্লাহ আমরা বিগত দিনের মত আগামীতেও কর্মসূচী অব্যাহত থাকবে।

এখানে উপস্থিত ছিলো সেবার আলোর প্রতিষ্ঠাতা সদস্য মিরাজ সদ্দার, সদস্য সজিব, সামির, তাজবি, রেদোয়ান সদ্দার রনি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন