POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ বাজার পরিষ্কার করছেন শিক্ষার্থীরা

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ৬, ২০২৪ | সময়: ৯:২৩ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পর্যায়ে পতন হয় শেখ হাসিনার। এর পর থেকেই দেশের বিভিন্ন স্থানে ধ্বংসযজ্ঞ শুরু করে একটি মহল।

সেই ধ্বংসযজ্ঞে ভাংচুর ও পুড়িয়ে দেওয়া হয় দোকানপাট ও বাড়িঘর। মঙ্গলবার দিন ব্যাপী দেশের বিভিন্ন স্থানের এ ধ্বংসযজ্ঞের চিত্র পরিষ্কার করতে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

হাজীগঞ্জে মঙ্গলবার বিকেলে বাজারের বিভিন্ন ধ্বংসযজ্ঞের চিত্র পরিষ্কার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

পূর্ব বাজার থেকে শুরু করে পশ্চিম বাজার পরিষ্কার করে এবং সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় কিছু সময় সড়কে এ দায়িত্ব পালন করে তারা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন