POPULAR BD NEWS
Popular BD News Logo

মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪ | সময়: ১:৩২ অপরাহ্ণ

আবারও দেশে ফোরজি নেটওয়ার্ক বন্ধ হলো। রোববার (৪ আগস্ট) এক দফা দাবিতে ডাকা অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ এবং প্রাণহানিসহ উদ্ভুত পরিস্থিতে মোবাইল অপরেটর কোম্পানিগুলোকে এই নির্দেশ দিয়েছে সরকারি একটি সংস্থা।

দুপুর ১টা থেকে মোবাইল নেটওয়ার্ক ডাউন করতে নির্দেশ দেয়া হয়েছে বলে মোবাইল অপারেটর কোম্পানিগুলো সময় সংবাদকে নিশ্চিত করেছে।

তারা জানান, ফোরজি সেবা বন্ধ থাকায় মোবাইল ইন্টারনেটে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করা যাবে না।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন