মতলব দক্ষিণ উপজেলার উপ- নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিএইচএম কবির আহমেদ ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।
রবিবার সকাল থেকে তিনি নারায়নপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রচার- প্রচারনা ও পথসভা করেছেন। নারায়নপুর বাজারে পথসভায় বক্তব্য বলেছেন,এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনারা নৌকা মার্কায় ভোট দিবেন। আগামী ২০ অক্টোবর নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিন। তিনি আরো বলেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুলের হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকে ভোট দিন।
আমি আপনাদের সন্তান হিসেবে শুধু বলতে চাই আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নৌকা প্রতীককে জয়যুক্ত করুন। আমার জীবনে চাওয়া পাওয়ার আর কিছু নেই। আপনাদের সন্তান হিসেবে আপনাদের মাঝেই ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। নারায়নপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলুর রশিদ মজুমদার মাষ্টারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মবিন সুজনের পরিচালনায় পথসভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের আহবায়ক জয়নাল আবেদিন প্রধান, উপজেলা আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক দেওয়ান মোঃ রেজাউল করিম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, জেলা জাতীয় পার্টির নেতা আব্দুল কাইয়ুম খাঁন, উপজেলা আওয়ামীলীগনেতা লিয়াকত হোসেন প্রধান, ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, মোফাজ্জল হোসেন, কমল পোদ্দার, জহির সরকার, রোটা. কিশোর কুমার ঘোষ, পারভেজ চৌধুরী হানিফ, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম পাটোয়ারী ও ইউনিয়ন আওয়ামীলীগসহ দলীয় নেতৃবৃন্দ।
এদিকে, নৌকা মার্কার সমর্থনে নারায়নপুর ইউনিয়নে গোবিন্দপুরসহ প্রত্যেকটি ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করে। নারায়নপুর ইউনিয়নে নৌকা প্রতীকের পক্ষে গণজোয়াড় সৃষ্টি হয়েছে।