POPULAR BD NEWS
Popular BD News Logo

ছেংগারচর পৌরসভার ৩নং ওয়ার্ডে আওয়ামী লীগের যৌথ কর্মী সভা

কামরুজ্জামান হারুন | প্রকাশিত: অক্টোবর ১১, ২০২০ | সময়: ৯:৪৬ অপরাহ্ণ

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে ছেংগারচর পৌরসভার কলাকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদ উল্লাহ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান মিয়াজির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী।

হাসান কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা-কর্মীর আত্মত্যাগের জন্যই দলটির কেউ ক্ষতি করতে পারেনি। আওয়ামী লীগে অনেক ত্যাগী নেতা ছিলেন বলেই বারবার আঘাত করেও কেউ এ দলকে নিশ্চিহ্ন করতে পারেনি। দেশের স্বাধীনতা সংগ্রাম, গণতন্ত্র ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রাখার জন্য দলের সব ত্যাগী নেতার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ অনেক ত্যাগী ও অঙ্গীকারবদ্ধ নেতা তৈরি করেছে। সে কারণেই দেশের সবচেয়ে পুরোনো এই রাজনৈতিক দলের ওপর বারবার আঘাত এলেও কেউ দলের ক্ষতি করতে পারেনি। নেতারা দলীয় আদর্শ ও নীতিতে বিশ্বাসী এবং তাঁরা অর্থ-সম্পদ কুক্ষিগত করার চেষ্টা করেননি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রতন ফরাজী।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরকার মোহাম্মদ আবুল কালাম আজাদ।

বক্তব্য রাখেন,পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোখলেছুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহসিন মিয়া মানিক, বাংলাদেশ আওয়ামীলীগ উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক আরিফ উল্লাহ সরকার, পৌর আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান আতিক,প্যানেল মেয়র বোরহান উদ্দিন প্রধান, কাউন্সিলর জহিরুল হক ঢালী, কাউন্সিলর শাহাদাত হোসেন ঢালী খোকন, পৌর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, মিজানুর রহমান, রুহুল আমিন, ছাত্রলীগ নেতা সৈকত, নূর নবী খান,যুবলীগ নেতা শওকত হাসান হিরন, ছাত্রলীগ নেতা শাওন প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন