POPULAR BD NEWS
Popular BD News Logo

হাতি দিয়ে যানবাহনের পথ রোধ করে চাঁদাবাজী

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি | প্রকাশিত: আগস্ট ২, ২০২৪ | সময়: ১০:৫২ অপরাহ্ণ

হাতির পিঠে বসে আছেন মাহুত, মাহুতের নির্দেশে শুঁড়ের মাথায় টাকা গুঁজে না দেওয়া পর্যন্ত শুঁড় সরাচ্ছে না হাতিটি। এভাবেই অভিনব কৌশলে হাতি দিয়ে চলছে চাঁদাবাজি। সর্বনিম্ন ২০ টাকা থেকে শুরু করে টার্গেটের ধরন বুঝে ১০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে চাঁদা। এতে যানবাহন চালক, স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত ৩১ জুলাই বুধবার বিকালে এমন ঘটনার অভিযোগ উঠে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে।

এমন খবর শোনে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ পৌর এলাকার আল মদিনা হাসপাতালে সামনে গিয়ে দেখা যায় হাতি দিয়ে অভিনব কায়দায় চাদাবাজীর এমন দৃশ্য।

আল-মদিনার সামনে মহাসড়কে জামাল হোসেন নামের এক পথচারীর কাছে হাতি যেয়ে শুঁড় এগিয়ে দিল। ওই পথচারী ১০ টাকা দিতে চাইলে মাহুতের নির্দেশে নেইনি হাতি। পরে ৩০ টাকা দিয়ে পার পেয়েছেন তিনি। ব্যাটারি চালিত অটো রিকশা থামিয়ে শুঁড় এগিয়ে দিল হাতি।

অটোরিকশা চালক ইব্রাহিম মিয়া ২০ টাকা হাতিটির শুঁড়ে গুঁজে দিলেন। টাকা দেওয়ার কারণ জানতে চাইলে ওই অটোরিকশা চালক বলেন, টাকা না দিলে যাবে না। এ ছাড়া দেরি হলে অনেক সময় শুঁড় দিয়ে গাড়ি ধাক্কা মারে। এ জন্য ঝামেলা হওয়ার আগেই টাকা দিয়ে দিলাম।

হাতির পিঠে বসে থাকা মাহুতের সাথে কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হয়নি।

ফরিদগঞ্জ থানার ডিউটিরত কর্মকর্তা (এএসআই) এরশাদ বলেন, হাতি ব্যবহার করে চাঁদাবাজীর বিষয়টি আমরা অবগত হয়েছি। ওই মাহুতের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট এ.আর.এম. জাহিদ হাসান বলেন, হাতি বা বন্যপ্রাণী ব্যবহার করে সড়কে চাঁদাবাজি করা উচিত নয়। এই মাহুতকে সর্তক করেছি হাতি নিয়ে এলাকা ত্যাগ করতে। কাজ না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন