POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদ্বোধন 

মোঃ নাছির উদ্দিন | প্রকাশিত: জুলাই ৩১, ২০২৪ | সময়: ৩:৫৬ অপরাহ্ণ
ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’- প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে চাঁদপুরের কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন হলো। বুধবার (৩১ জুলাই) কচুয়া উপজেলা কমপ্লেক্স সড়কে বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
কচুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং কচুয়া উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহজালাল ও মহিলা ভাইস চেয়ারম্যান জোৎস্না আক্তার।
দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য সম্পদের গুরুত্ব, মৎস্য সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা, মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি ও যথাযথ ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে জনগণকে সম্পৃক্ত করার জন্য প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হচ্ছে। এ ধারাবাহিকতায় কচুয়ায় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন হলো।
এসময় প্রধান অতিথি বলেন,বিজ্ঞানভিত্তিক মাছ চাষে উদ্বুদ্ধকরণসহ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মৎস্য খাতের গুরুত্ব ও সম্ভাবনা সম্পর্কে জনগণকে অবহিতকরণ, মৎস্য চাষ ও উৎপাদন ব্যবস্থাপনায় আধুনিক ও ডিজিটাল যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার এবং সামগ্রিকভাবে বিষয়টিকে সামাজিক আন্দোলনে রূপ দিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তাদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
ছবি: কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন