POPULAR BD NEWS
Popular BD News Logo

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে হাজীগঞ্জে র‍্যালি ও পোনামাছ অবমুক্ত

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ৩১, ২০২৪ | সময়: ১:৩৯ অপরাহ্ণ

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে হাজীগঞ্জে পোনামাছ অবমুক্ত, র‍্যালি ও মৎস্য সেক্টর বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে।

বুধবার (৩১-জুলাই) সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে প্রথমেই মাছের পোনা অবমুক্ত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও ইউপি চেয়ারম্যানদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় র‍্যালি।

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ বাস্তবায়ন সম্পর্কিত উপজেলা কমিটির আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে নির্বাহী কর্মকর্তা তাপস শীলের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান সুমন ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার।

এর আগে অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিয়া সুলতানা। মৎস্য চাষী হিসেবে বক্তব্য রাখেন, নেপাল চন্দ্র দাস।

অনুষ্ঠান শেষে উপজেলা পর্যায়ে দেশীয় প্রজাতির রেনু ও পোনা উৎপাদনকারী ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় নেপাল চন্দ্র দাস ও দেশীয় প্রজাতির মাছচাষী ক্যাটাগরিতে নতুন উদ্যোক্তা হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আবদুল্লাহ আল নাহিদ প্রধানীয়াকে সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন