POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে নৌকার পক্ষে উপজেলা যুবলীগের ব্যাপক প্রচারনা

মাহফুজ মল্লিক | প্রকাশিত: অক্টোবর ১১, ২০২০ | সময়: ৭:০৫ অপরাহ্ণ
মতলব দক্ষিণ উপজেলার উপ- নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বিএইচএম কবির আহমেদ এর নৌকার পক্ষে ব্যাপক প্রবচারনায় নেমেছেন উপজেলা আওয়ামী যুবলীগ।
রবিবার সকাল থেকে খাদেরগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাড়ীতে বাড়ীতে গিয়ে মা- বোনদের কাছ থেকে নৌকার ভোট প্রার্থনা করেন। জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২০ অক্টোবরের নির্বাচনে ভোট দেয়ার জন্য সকল ভোটারের নিকট অনুরোধ জানান। এ সময় উপস্থিত ছিলেন – মতলব উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক চন্দন সাহা, যুগ্ম আহবায়ক আল এমরান চৌধুরী, যুগ্ম আহবায়ক ভিপি আতাউর রহমান, মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক ব্লাক আনোয়ার হোসেন ও যুবলীগ নেতা হাবিবুর রহমান, সাইফুল ইসলাম বাবুল, ফেরদৌস আহমেদ।এসময় খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Aa
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন