POPULAR BD NEWS
Popular BD News Logo

কোটা সংস্কারের দাবিতে হাজীগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

মো. মোশারফ হোসেন | প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪ | সময়: ৩:৫২ অপরাহ্ণ

সারাদেশের ন্যায় চাঁদপুরের হাজীগঞ্জে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

সোমবার (১৫-জুলাই) বেলা সাড়ে ১২টায় হাজীগঞ্জ পশ্চিম বাজার বালুর মাঠ থেকে এ বিক্ষোভ মিছিল বের করে কোটা সংস্কারের দাবি তোলা আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলটি একাধিকবার পুরো বাজার প্রদক্ষিণ শেষে বিশ্বরোড এলাকায় গিয়ে অবস্থান কর্মসূচিতে রুপ নেয়। সেখানে ৫ মিনিট অবস্থান করার পর হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

পরে অবস্থান কর্মসূচি ভেঙে আবারও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।

কোটা সংস্কারের দাবিতে করা এ বিক্ষোভ মিছিলে হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ’ সহ জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন