POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর ১জনের মৃত্যু! বিএনপির মনোনীত প্রার্থীর ভোট বর্জন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১০, ২০২০ | সময়: ৪:৫৯ অপরাহ্ণ
চাঁদপুর পৌরসভার নির্বাচনে পৃথক ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬জন। আজ শনিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে এই হতাহতের ঘটনা ঘটে। হতাহতের ঘটনার মধ্যে নিহত হচ্ছেন শহরের কোড়ালিয়া এলাকার ইয়াসিন(১৮)।আহতরা হচ্ছেন কোড়ালিয়া এলাকার জুয়েল দেওয়ান(৫০),গুয়াখোলার শাহরিয়ার (২৫) ও ইব্রাহিম খলিল (২৬),টিলাবাড়ির তাজুল ইসলাম(২৬),সব্দার খান এলাকার জলিল মিয়াজি(৪০) এবং ফরিদগঞ্জের মোমিন (৪৫)।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়,শহরের কোড়ালিয়া এলাকায় গণি মডেল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের বাহিরে দুপুর ১২টায় আওয়ামী দলীয় কাউন্সিলর প্রার্থী সমর্থক একদল যুবক আধিপত্ত বিস্তারকে কেন্দ্র সংঘর্ষ বাঁধে। এ সময় সাইদ নামের আরেক যুবক ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করলে কোড়ালিয়া এলাকার ইয়াসিন মারাত্বক আহত হন।এ সময় রক্তাক্ত অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে তাৎক্ষনিক তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। কিন্তু পথেই তার মৃত্যু হয়। এদিকে সকাল ১১টায় একই কেন্দ্রের বাহিরে আওয়ামী লীগ দলীয় কর্মী সমর্থকদের হামলায় বিএনপির দলীয় জুয়েল দেওয়ান,গুয়াখোলার শাহরিয়ার, ইব্রাহিম খলিল ও জলিল মিয়াজি আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।বিএনপির মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি এটি নিশ্চিত করেন।
এদিকে হামলা,কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে আজ শনিবার দুপুর আড়াইায় তার নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করেন বিএনপির মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি । তিনি বলেন, আমরা সকাল ১১টায় কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে এই নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নি।
আজ শনিবার সকাল নয়টায় চাঁদপুর পৌরসভার ৫২টি কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়।১৫টি ওয়ার্ডেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বিরতিহীন বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
এই নির্বাচনে মেয়র পদে লড়েন তিনজন প্রার্থী। ১৫টি ওয়ার্ডে ১৫ জন সাধারণ কাউন্সিলর পদে লড়েন ৫০ জন। ৫টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের জন্য লড়েন ১৪ জন প্রার্থী।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন