POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে তিন বছর বয়সী অপহৃত শিশুকে উদ্ধার করল পুলিশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ৮, ২০২৪ | সময়: ১০:১৮ পূর্বাহ্ণ

চাঁদপুর সদর উপজেলার উত্তর বালিয়া এলাকা থেকে ছয় মাস পূর্বে তিন বছর বয়সি এক কন্যা শিশু অপহরণ হওয়ার পর উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)।

রবিবার (০৭ জুলাই) রাতে পিবিআই চাঁদপুর জেলা কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ওই শিশু সদর উপজেলার উত্তর বালিয়া গ্রামের। মামলাটি তদন্তের কারণে পুরো পরিচয় তুলে ধরা হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পিবিআই চাঁদপুর জেলা কর্তৃক অপহরণ মামলার ০৩ বছর বয়সী কন্যা শিশুকে মামলার সূত্র ধরে শনিবার (০৬ জুলাই) রাতে চাঁদপুরের সদর থানা এলাকা হতে উদ্ধার করা হয়।

মামলার ভিকটিম শিশু মাহিয়া আক্তার ছদ্মনাম (৩) গত জানুয়ারি মাসের ২২ তারিখ বেলা অনুমান ১১টার দিকে চাঁদপুর উত্তর বালিয়া নিজ বাড়ি হতে বের হয়ে রাস্তার দিকে গিয়ে পরবর্তীতে আর বাড়িতে ফিরে আসেন নাই। এই মর্মে মামলার বাদী ফাহিমা বেগম তার দায়ের কৃত অভিযোগে উল্লেখ করেন। বাদীর ধারণা পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশীদের সহযোগিতায় অজ্ঞাতনামা বিবাদীগণ পরস্পর যোগসাজশে ভিকটিমকে ঘটনাস্থল হতে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এই বিষয়ে চাঁদপুর সদর থানায় গত ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় মামলা হলে সদর থানার তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ প্রায় ৫ মাস তদন্ত করার পরেও ভিকটিম কে উদ্ধার করা সম্ভব হয়নি । যার ফলে আদালত মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে পিবিআই চাঁদপুর কে মামলাটির ভিকটিম উদ্ধার পূর্বক তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করেন।

পিবিআই চাঁদপুর জেলার পুলিশ সুপার (এসপি) মোস্তফা কামাল রাশেদ জানান, মামলাটি তদন্ত করেন পিবিআই উপ-পরিদর্শক (এসআই) মো. ফজলুর রহমান চৌধুরী‌। তিনি একটি বিশেষ দল তৈরি করে গোপন তথ্যের ভিত্তিতে গত ৬ জানুয়ারি রাতে চাঁদপুর সদর মডেল থানাধীন ঢালিরঘাট এলাকা হতে শিশুকে উদ্ধার করে।

রবিবার (৭ জুলাই) শিশুর ডাক্তারী পরীক্ষা শেষে তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা মোতাবেক শিশুর জবানবন্দি লিপিবদ্ধ করে এবং শিশুকে তার মার জিম্মায় প্রদান করেন। মামলার তদন্ত অব্যাহত আছে বলে জানান পুলিশ সুপার।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন