POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ২২০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ৮, ২০২৪ | সময়: ১০:১১ পূর্বাহ্ণ

চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাট এলাকা থেকে ২২০ কেজি (৫.৫ মণ) জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।

রবিবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে এসব সিংলি জব্দ করে।

রাতে অভিযানের অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, আজ সকাল ৮টি হতে সকাল ১০টা পর্যন্ত সদর সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর এবং বাংলাদেশ কোস্ট গার্ড এর যৌথ অভিযান পরিচালনা করে বড়স্টশন মাছঘাট হতে ২২০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। চিংড়ির মালিক কেউ দাবি না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানে চাঁদপুর সদর উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার এম. শফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন