POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ৭, ২০২৪ | সময়: ৮:১৭ অপরাহ্ণ
শাহরাস্তি উপজেলায় অবস্থিত চাঁদপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ তামজিদ হোসেনের বিরুদ্ধে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ ও এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে।
পরে রবিবার সকালে শাহরাস্তি উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ ও নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগের সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
গত ২৭ জুন কলেজের আট জন শিক্ষক অধ্যক্ষের বিরুদ্ধে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা বারাবর একটি লিখিত অভিযোগ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত অভিযোগের বিষয়টি আমলে নিয়ে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন।
এ বিষয়ে চাঁদপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ তামজিদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত চলমান আছে আমি এই বিষয়ে কোন কথা বলতে চাই না।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন