POPULAR BD NEWS
Popular BD News Logo

পরীক্ষার হলে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ৭, ২০২৪ | সময়: ৪:২১ অপরাহ্ণ

বরিশালে এইচএসসি পরীক্ষার হলেই আত্মহত্যার চেষ্টা করেছেন সুমা আক্তার (১৭) নামে এক পরীক্ষার্থী।

রোববার (৭ জুলাই) অমৃত লাল দে কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই পরীক্ষার্থী সরকারি বরিশাল কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

 

জানা গেছে, পরীক্ষা দেওয়ার সময়ই সুমা আক্তার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে শুরু করে। কলেজ কর্তৃপক্ষ সকাল তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

এ ব্যাপারে শেবাচিম মেডিসিন বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. অতনু বলেন, ‌‘ওই শিক্ষার্থী কীটনাশক জাতীয় বিষপান করে। তাকে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসা করা হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কিন্তু কেন সে কীটনাশক পান করেছে তার কারণ জানাতে পারেননি স্বজনরা।’

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন