POPULAR BD NEWS
Popular BD News Logo

নিজ বাড়ির সামনে মিলল নিখোঁজ বৃদ্ধের গলাকাটা মরদেহ

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ৭, ২০২৪ | সময়: ৪:২১ অপরাহ্ণ

নোয়াখালীর সুবর্ণচরে নিজ বাড়ির সামনে থেকে আব্দুল খালেক খাজা মিয়া (৭০) নামের এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ জুলাই) সকালে খবর পেয়ে উপজেলার চরজব্বর ইউনিয়ন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল খালেক খাজা মিয়া সুবর্ণচর উপজেলার চর জব্বর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চর রশিদ গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে।

নিহতের স্ত্রী কমলা বেগম কাঞ্চন  বলেন, আমার স্বামী রাতে কাঞ্চন বাজারে গিয়েছিলেন।

আর ফেরেননি। খবর নিয়ে জানলাম তিনি রাত ৯টার দিকের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

রাতে বাড়ি না ফেরায় আমরা খুব চিন্তিত ছিলাম। ভোরে আমি বাড়ির সামনে গিয়ে দেখি আমার স্বামীর গলাকাটা মরদেহ পড়ে আছে।

নিহতের ছেলে গ্রাম পুলিশ খলিলুর রহমান  বলেন, আমার বাবাকে কে বা কারা বাড়ির সামনে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে। আমি দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই। এভাবে যেন কারও বাবা হারাতে না হয়।

চরজব্বর ইউনিয়নের চেয়ারম্যান মো. ওমর ফারুক , নিহতের ছেলে খলিলুর রহমান আমাদের ৪নং ওয়ার্ডের গ্রাম পুলিশ।

এমন নির্মম মৃত্যু আসলে আমাদের সবার জন্য মেনে নেওয়া কঠিন। আমি দোষীদের সর্বোচ্চ শাস্তি কামনা করছি।

চরজব্বর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁইয়া  বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই।

পরে ঘটনাস্থল থেকে নিহত বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার কারণ উদঘাটনসহ জড়িতদের আটক করার চেষ্টা চলছে।

পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন