POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ আটক 

ফরিদগঞ্জ, চাঁদপুর | প্রকাশিত: জুলাই ৫, ২০২৪ | সময়: ৮:৫৮ অপরাহ্ণ

ফরিদগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ আবদুর রশিদকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।শিশুটি শিশু শ্রেণীর শিক্ষার্থী।

গত বৃহস্পতিবার ৪ জুলাই উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বড়গাঁও এলাকায় শিশু ধর্ষণ ঘটনা ঘটেছে। ঘটনার সংবাদ পেয়ে থানার এসআই ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযুক্ত বৃদ্ধকে আটক করে।

অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটি বাবা ইটভাটায় কাজ করার সুবাধে বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়। শিশুটির মা ৭ বছরের শিশুকে বাড়িতে রেখে পাশের বাড়িতে কাজ করতে যায়। এরপর শিশুটি বাড়ির উঠানে খেলার সময় অভিযুক্ত বৃদ্ধ আবদুর রশিদ শিশুটিকে ডেকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণ শেষে শিশুকে ২০ টাকা দিয়ে ঘর থেকে বের করে দেয় এবং বলে এই ঘটনাটি যেন কাউকে না বালে। শিশুটি কান্না করতে করতে ঘর থেকে বের হলে শিশুর দাদী কান্নার কারণ জানতে চাইলে ঘটনাটি বলে। এরপর শিশুটির বাবাকে খবর দিলে বাবা বাড়িতে এসে থানা পুলিশকে অবগত করে।

পরে শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ আবদুর রশিদকে আটক করে চাঁদপুর আদালতে প্রেরণ করে।

এবিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মোঃ সাইদুল ইসলাম জানান, শিশু ধর্ষণের সংবাদ পাওয়ার সাথে সাথে এস আই ইসমাইলকে ঘটনাস্থলে পাঠিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। শিশুটির বাবা বাদি হয়ে মামলা দায়ের করেন। শুক্রবার দুপুরে বৃদ্ধকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং শিশুটির মেডিক্যাল টেস্টের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মেডিক্যাল টেস্টের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্যঃ বৃদ্ধ আবদুর রশিদের পরিবারের লোকজন বলেছেন এই ঘটনাটি সাজানো নাটক। আমাদের পাষাণোর জন্য শিশুটির পরিবারের লোকজন পরিকল্পিত এই ঘটনা সাজিয়েছে। প্রশাসনের লোকজনের কাছে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন অভিযুক্ত বৃদ্ধর পরিবারের লোকজন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন