POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় কিশোর গ্যাং লিডার’সহ গ্রেফতার সাত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ৪, ২০২৪ | সময়: ৫:৪৮ অপরাহ্ণ
কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর এলাকা হতে দলনেতা সহ ৭ জন কিশোর গ্যাং সদস্য গ্রেফতার করেছে র‌্যাব-১১।
বুধবার রাতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে আসামীরা হলো লক্ষীপুর জেলার রায়পুর থানার হায়দারগঞ্জ গ্রামের  তাজুল ইসলাম সুমন (১৯), কুমিল্লা জেলার কোতয়ালী থানার রংপুর গ্রামের মোঃ মাসুদ (১৭), নাঙ্গলকোট থানার মোগড়া গ্রামের মোঃ রিমন (১৭), কোতয়ালী মডেল থানার পশ্চিম বাগিচাগাও গ্রামের ফাহিম হোসেন সিফাত (১৫), দেবিদ্বার থানার ছাইচাপাড়া গ্রামের তয়বুর রহমান তুহিন (১৭), একই থানার রসুলপুর গ্রামের  আব্দুল কাদের জিলানী (১৬), বাগিচাগাও গ্রামের অর্পন দাস (১৫)।
 এসময় তাদের নিকট হতে ৪ টি কুড়াল, ১ টি চাপাতি ও ৩ টি মোবাইল উদ্ধার করা হয়।
 প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃত আসামী ও আইনের সহিত সংঘাতে জড়িত শিশুদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সকলেই কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য। তারা উপরোক্ত দেশীয় অস্ত্র ব্যবহার করে এলাকার সাধারণ মানুষকে ভয় ভীতির মাধ্যমে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে।
এছাড়াও তারা ভয় ভীতির মাধ্যমে ব্যবসা-প্রতিষ্ঠান ও সাধারণ যানবাহনে ছিনতাই ও চাঁদা আদায়সহ ত্রাস সৃষ্টি করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামী ও আইনের সহিত সংঘাতে জড়িত শিশুদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন