POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে মাদক মামলায় ইউপি সদস্য মাসুদ মিজি আটক

ফরিদগঞ্জ প্রতিনিধি, চাঁদপুর | প্রকাশিত: জুলাই ৩, ২০২৪ | সময়: ৩:১৫ অপরাহ্ণ
ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মাসুদ মিজি ওরফে বাবা মাসুদকে (৪০) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুলাই) রাতে ফরিদগঞ্জ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক ইসমাইল হোসেন, সাদ্দাম ও অলিউল্লাহ বিশেষ অভিযান চালিয়ে লাউতলী গ্রামের তার নিজ বাড়ি থেকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাসুদ মিজি ইতিপূর্বে ইয়াবা সংক্রান্তে মামালায় আটক হয়েছে। সে মামলায় মাসুদ মিজি আদালতে হাজিরা দেয়নি, আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
পুলিশের সহকারী উপ-পরিদর্শক সাদ্দাম হোসেন বলেন, মাসুদ মিজি একাদিক ইয়াবা মামলার আসামি।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাঈদুল ইসলাম জানান, আটককৃত আসামীকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন